ভেংকটপতি রাজুর তত্ত্বাবধানে শুরু হচ্ছে স্পিন ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৬, ১৩:১৮আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৪:০৮

ভেংকটপতি রাজু। মঙ্গলবার থেকে ৬দিনের স্পিন ক্যাম্প শুরু হবে জাতীয় দল এবং হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্রিকেটারদের নিয়ে। আর ক্যাম্পটি পরিচালনা করবেন ভারতীয় সাবেক স্পিনার ভেংকটপতি রাজু। বাংলাদেশের স্পিনারদের দীক্ষা দিতে সোমবার বিকালে তিনি ঢাকায় পা রাখবেন। এদিন ঢাকায় পা রেখেই মঙ্গলবার থেকে জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের নিয়ে মিরপুরের একাডেমিতে ক্যাম্প পরিচালনা শুরু করবেন।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজুর আসার বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে ৮ সদস্যের জাতীয় দলের স্পিনার এবং ১৭ সদস্যের এইচপি ক্রিকেটারদের দল ঘোষণা করেছে।

ভারতীয় সাবেক বাঁহাতি এই স্পিনার এর আগেও সহযোগী দেশগুলোর সঙ্গে কাজ করেছেন। স্বল্পসময়ের জন্য নেপাল, থাইল্যান্ড এবং আরব আমিরাতের সঙ্গে কাজ করেছেন। মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপম্যান্ট অফিসার হিসেবেই এই দেশগুলোর সঙ্গে কাজ করেছেন তিনি।

জাতীয় দলের স্পিনার : তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, সোরওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ।

এইচপি দলের স্পিনার : সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলাইন সজিব, মেহেদী হাসান মিরাজ, আল আমিন জুনিয়র, মেহেদী হাসান, রাহাতুল ফেরদৌস জাবেদ, নাসুম আহমেদ, সোহাগ গাজী, মোহাম্মদ ওমর, রনি চৌধুরী, মোশারফ হোসেন রুবেল, সালেহ আহমেদ শাওন গাজী, মাহমুদুল হাসান লিমন, রাফি রেজা ও লিটন চন্দ্র ধার।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম