চার ম্যাচের টেস্ট সিরিজ ড্র করলেও স্বস্তি পেলো না মিসবাহ উল হকের দল। স্লো ওভার রেটের কারণে জরিমানার শিকার হয়েছে পাকিস্তান।
ওভালে চতুর্থ টেস্টে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছিল পাকিস্তান। নিজের এই ভুল স্বীকার করে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ। ফলে তাকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং পুরো পাকিস্তান দলের ক্রিকেটারদের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, চতুর্থ টেস্ট জিতে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে পাকিস্তান।
/এফআইআর/








