দুই মৌসুমের ট্রফি বুঝে পেলো রূপালী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৬:২৩আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৬:২৭

দুই মৌসুমের ট্রফি বুঝে পেলো রূপালী ব্যাংক মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের দুই মৌসুমের ট্রফি বুঝে পেয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। মঙ্গলবার মিরপুরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) গত দুই আসরের ট্রফি তুলে দেয় ক্লাবটির হাতে।

২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন ট্রফি এবং ২০১৪-১৫ মৌসুমের রানার্স-আপ ট্রফি নিতে বিসিবি কার্যালয়ে আসেন রূপালী ব্যাংকের কর্মকর্তা ও ক্রিকেটাররা।

গত ১০ জুন ৫বারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে লিগের নতুন চ্যাম্পিয়ন হয় রূপালী ব্যাংক। অন্যদিকে আগের আসরে মোহামেডানের কাছে ফাইনালে হেরে রানার্স-আপ হয় ক্লাবটি।

ট্রফি হাতে পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটির অধিনায়ক সাথিরা জাকির জেসি। তিনি বলেন, ‘একটু পরে হলেও ট্রফি পেয়ে ভালো লাগছে। যতদূর জেনেছি বিসিবি ‘অ্যাওয়ার্ড নাইট’ করে ট্রফিগুলো আনুষ্ঠানিকভাবে আমাদের হাতে তুলে দেবে। এছাড়া কয়েকদিন পর রূপালী ব্যাংক ক্রিকেটারদের নিয়ে সংবর্ধনার আয়োজন করবে।’

/আরআেই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম