তামিম-সৌম্যদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবেন নাফিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৮:১২আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৮:১৬

শাহরিয়ার নাফিস তিন বছর পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন শাহরিয়ার নাফিস। এখনই মূল একাদশে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখছেন না বাস্তববাদী নাফিস। তবে সুযোগ না পেলেও আত্মতৃপ্তির জায়গা খুঁজে পেয়েছেন তিনি। বর্তমান জাতীয় দলে টপ অর্ডারে অনেক প্রতিযোগিতা। ওপেনিংয়ে তামিম ইকবালের নিয়মিত সঙ্গী হিসেবে আছেন সৌম্য সরকার। এছাড়া ইমরুল কায়েস, এনামুল হক বিজয় এই প্রতিযোগিতায় বেশ আগে থেকেই আছেন। তিন বছর পর তাতে যোগ হয়েছেন শাহরিয়ার নাফিস।

এমন প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন নাফিস। তার অন্তভুর্ক্তি জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের পারফরম্যান্স আরও ভালো করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে বলে মনে করেন তিনি। যা বাংলাদেশেরে ক্রিকেটের জন্যই ভালো হবে।

নাফিস বলেন, ‘ফিটনেস,ব্যাটিংয় সবদিক দিয়েই আমার অবস্থা ভালো। দলে সুযোগ পায়ার চেয়ে ক্যাম্পে সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। হয়তো মূল দলে সুযোগ নাও হতে পারে। কিন্তু আমি যে প্রতিযোগিতা দাঁড় করলাম, এতে যারা বর্তমানে খেলছেন তাদের পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। আর যদি সুযোগ পাই তাহলে দলকে জেতানোর জন্য যতটুকু করার দরকার ততটুকু করার চেষ্টা করবো।’

অনেকদিন জাতীয় দলের বাইরে ছিলে, এখন ক্যাম্পে ঢুকে নিজের উন্নতি কতটা টের পাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘গত তিন বছর জাতীয় দলের বাইরে ছিলাম, এই তিন বছরে জাতীয় দল অনেক এগিয়েছে। আমাদের ক্যাম্পের প্রথম ধাপ প্রায় শেষ। এটা পুরোপুরি ফিটনেস ক্যাম্প ছিলো। যেহেতু সামনে আমাদের ছয় থেকে সাত মাস টানা ক্রিকেট রয়েছে-এর জন্য এই ক্যাম্পটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আগামী সপ্তাহ থেকে স্কিল অনুশীলন শুরু হবে। সব মিলিয়ে আমার অবস্থা ভালোই।’

শাহরিয়ার নাফিস আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এই ক্যাম্পটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমি যখন সর্বশেষ জাতীয় দল থেকে বাদ পড়েছিলাম তখনআমার বাদ পড়ার ক্ষেত্রে ফিটনেসটাই বারবার সামনে চলে এসেছে। এরপর আমি যখন বাইরে ছিলাম নিজে কাজ করার চেষ্টা করেছি। এ কারণে ফিটনেসের বিষয়টি জন্য গুরুত্বপূর্ণ ছিলো।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম