`সংশয় থাকলে নেতিবাচক সিদ্ধান্তই আসবে'

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৬, ১০:২৯আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১০:৩৮

জেমস অ্যান্ডারসন। বর্তমানে নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় রয়েছে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। তাদের রিপোর্টের ভিত্তিতেই বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরিস্থিতি নিয়ে যদি কোনও সংশয় থাকে তাহলে সফর নিয়ে নেতিবাচক সিদ্ধান্তই আসবে বলে মনে করেন ইংল্যান্ডের টেস্টে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন। প্রেস অ্যাসোসিয়েশন স্পোর্টকে তিনি বলেন,‘যদি সেখানে কোনও সংশয় থাকেই। তাহলে নেতিবাচক সিদ্ধান্তই আসবে। আর আমরা তাদের এ বিষয়ের সক্ষমতা সম্পর্কে অবগত আছি।’

তিনি আরও যোগ করে বলেন, ‘এটা সত্যি যে এমন পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যু নিয়ে আমাদের মাঝে আলোচনা হচ্ছে। বিশেষ করে এমন পরিস্থিতে যেখানে সফর করা হবে সেখানকার বিষয়গুলো নজরেই থাকে।’

বাংলাদেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে এসেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভিড লিথারডেল এবং ইসিবির ক্রিকেট অপারেশন্সের পরিচালক জন কার।

আর নিরাপত্তা দলটির সদস্য রেগ সম্পর্কে আস্থা রয়েছে অ্যান্ডারসনের। তার মতে, ‘রেগ দুর্দান্ত তার নিজের পেশায়। গত ১০ বছর ধরেই আমাদের ভালোটা সে দেখে এসেছে। সঙ্গে ডেভিডও রয়েছে। তারা ফিরলেই তাদের কাছ থেকে একটা ভালো জবাব পাওয়া যাবে।’

কঠিন পরিস্থিতে আগেও মুখোমুখি হয়েছেন অ্যান্ডারসন। বিশেষ করে ২০০৩ সালে বিশ্বকাপে জিম্বাবুয়ে সফরে যায়নি ইংল্যান্ড। যেই স্কোয়াডে ছিলেন তিনি। ওই সময় রবার্ট মুগাবের অধীনে থাকা দেশটির রাজনৈতিক পরিস্থিতির কারণেই এমনটি হয়েছিল।

এমনকি ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পরে টেস্ট সিরিজ সম্পূর্ণ করতে ভারত ফিরে এসেছিল ইংল্যান্ড।

এ প্রসঙ্গে অ্যান্ডারসন আরও বলেন, ‘আমার মনে হয় পরিস্থিতি এখন আরও অন্যরকম। যখন জিম্বাবুয়ের ঘটনা ছিল তখন আমাদের নিরাপত্তার সম্পর্কিত কিছু ছিল না। রেগ যা এখন করছে সেটা আইসিসির সুপারিশেই এখন সম্ভব হচ্ছে। আমি নিশ্চিত যাদের ওই সময়ের অভিজ্ঞতা রয়েছে তারা চেষ্টা করবে। কিন্তু কেউ যদি সত্যিকার অর্থেই অস্বস্তিতে ভোগে তাহলে তারা বিষয়টি নিয়ে কোচ, অধিনায়ক এবং শীর্ষ পর্যায়ের কারও সঙ্গে কথা বলতে পারে।’

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সময়েও প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর সদস্যদের প্রতি একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বাংলাদেশে সমূহ বিপদ থাকতে পারে বলে তারা জানিয়েছিল।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম