সঞ্জিতের পরীক্ষার ব্যবস্থা করবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৬, ১৮:৩৬আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৮:৩৭

সঞ্জিত সাহা ঘরের মাঠে যুব বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে ছিটকে গিয়েছিলেন বাঁহাতি স্পিনার সঞ্জিত সাহা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটে ব্রাদার্স ইউনিয়নের হয়ে বেশকিছু ম্যাচ খেলেছেন তিনি। সেখানে ফিল্ড আম্পায়াররাও তার বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পান। এই কারণে বিসিবি কর্তৃক নবগঠিত বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে পরীক্ষা দিতে হয়েছে তাকে। সেই পরীক্ষায় আপতত পাশ করেছেন তিনি। যে কারণে ঘরোয়া ক্রিকেটে খেলতে আর কোনও বাধা নেই তার।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে সঞ্জিতকে আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে অ্যাকশন শুদ্ধ প্রমাণ করেই ফিরতে হবে। এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটি ও রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'সঞ্জিত সাহার অ্যাকশন অনেক পরিবর্তন হছে। প্রায় চার থেকে পাঁচ ডিগ্রির মধ্যে থাকছে। তার মানে পুরোপুরিভাবে বদলে গেছে তার অ্যাকশন। সে এখন ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে। কিন্তু আন্তর্জাতিক খেলতে হলে তাকে আইসিসি পরীক্ষগারে পরীক্ষা দিতে হবে।’

কবে নাগাদ সঞ্জিতের পরীক্ষার ব্যবস্থা করা হবে জানতে চাইলে তিনি বলেন, 'অনূর্ধ্ব-১৯ এর ডেভেলপমেন্ট কমিটি যখন মনে করবে সে যাওয়ার জন্য প্রস্তুত তখন তাকে পাঠানো হবে। আমরাই তার পরীক্ষার ব্যবস্থা করবো।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম