ইংল্যান্ড সিরিজেই ফিরতে চান তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৬, ১৭:৫৮আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:০৪

ইংল্যান্ড সিরিজেই ফিরতে চান তাসকিন সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এক মাসের সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডের পাশাপাশি ২টি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা। এই সিরিজে তাসকিনের সার্ভিস নাও পেতে পারে বাংলাদেশ দল। কেননা আগামী ৮ সেপ্টেম্বর ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন বাংলাদেশ দলের তরুণ এই পেস সেনসেশন। পরীক্ষা দেওয়ার ১০ থেকে ১২ দিনের মধ্যে আইসিসি ফল প্রকাশ করবে। সেক্ষেত্রে ইংল্যান্ড সিরিজের আগে ফল জানা সম্ভব হবে। অবশ্য  ফল তাসকিনের পক্ষে আসতে হবে। অন্যথায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অনেক দেরি হয়ে যাবে তরুণ এই ফাস্ট বোলারের।

তাসকিন অবশ্য আশাবাদী ইংল্যান্ড সিরিজের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে পারবেন তিনি। শনিবার একই আশাবাদ ব্যক্ত করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি তাসকিনের ব্যাপারে বলেন, ‘আগে তাসকিন ক্লিয়ার হয়ে আসুক। আমরা আশা করছি তার ফল ইতিবাচক হবে। এখানে যতদূর তার অ্যাকশনগুলো দেখেছি খুব ভালো মনে হয়েছে। এ জন্যই আমরা বলছি তার ব্যাপারে আমরা খুব আশাবাদী।’

রিভিউ কমিটির তত্ত্বাবধানে টুডি ক্যামেরার সামেন পরীক্ষা দিয়েছিলেন তাসকিন। সেখানে তার অ্যাকশনকে ইতিবাচক হিসেবে দেখছেন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিন এই কারণেই বেশি আশাবাদী এবারের পরীক্ষায় ফিরে আসতে পারার ব্যাপারে।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘অবশ্যই ইংল্যান্ড সিরিজে ফিরতে চাই। ‍শুধু আমি না, কেউই চাইবে না জাতীয় দলের সিরিজ মিস হোক। সত্যি বলতে এটা আমার জন্যে অনেক বড় একটি বোঝা। কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ। যত দ্রুত সম্ভব আমার নিষেধাজ্ঞা উঠিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে হবে। আমি যাতে সামনের সিরিজে শতভাগ দিয়ে খেলতে পারি সেজন্য আমাকে কষ্ট করে যেতে হবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের