বৃষ্টিতে ভেসে গেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিন। এদিন কোনও বলই মাঠে গড়ায়নি। রাতের ভারি বৃষ্টিতে আউট ফিল্ড ভেজা থাকায় এদিনকার খেলা পরিত্যক্ত করা হয়। যদিও আজকের আবহাওয়া তুলনামূলকভাবে ভালো ছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছে কালকে ভালোই থাকবে আকাশের গতি প্রকৃতি। তৃতীয় দিনে খেলা মাঠে না গড়ানোতে সেরকম কিছু না হলে ড্রয়ের দিকেই এগুচ্ছে এই টেস্ট।
এরআগে ডারবানে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনে ১৫ রান তুলতেই ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। তারা এখনও পিছিয়ে ২৪৮ রানে।
তবে দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে বৃষ্টি নামায় পরে আর খেলা মাঠে গড়ায়নি। চা পানের বিরতির সময় খেলা পরিত্যক্ত করা হয়।
/এফআইআর/








