ইংল্যান্ড সিরিজ নিয়ে মুস্তাফিজের আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ১৪:১৬আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৪:২৮

ইংল্যান্ড সিরিজ নিয়ে মুস্তাফিজের আক্ষেপ সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে তারা তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট খেলবে। ইনজুরির কারণে স্বাভাবিকভাবেই সিরিজটি মিস হচ্ছে মুস্তাফিজের। আর তাতেই আক্ষেপে পুড়ছেন বাংলাদেশের তরুণ এই পেসার।

১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস অস্ত্রোপচার করেন মুস্তাফিজের কাঁধে। এরপর ১৭ আগস্ট মুস্তাফিজকে পুনরায় দেখেন অ্যান্ডু ওয়ালেস। পরবর্তীতে লন্ডনে তিনদিন বিশ্রাম নিয়ে সোমবার দুপুরে দেশে ফেরেন তিনি।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের দ্বিতীয় ম্যাচের পর অনুশীলনে কাঁধে চোট পান বাঁহাতি এই পেসার। এরপরই ইংল্যান্ড সিরিজের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় তার। আগামী চার সপ্তাহের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। তার আগে পুরোপুরি বিশ্রামে থাকবেন মুস্তাফিজ।

সোমবার বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মুস্তাফিজ। সেখানে ইংল্যান্ড সিরিজ মিস করবেন বলে খারাপ লাগার কথা জানান তিনি।

পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মুস্তাফিজ। যা অব্যাহত আছে সর্বশেষ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এরপর আইপিএল-এ গিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করাতে ভূমিকা রেখেছেন তিনি। এত সব সাফল্যের পর ইংল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজকে পাচ্ছেন না মাশরাফি। এই মুহূর্তে মাশরাফির অনুভূতি জানা না গেলেও মুস্তাফিজ নিজেই আক্ষেপে পুড়ছেন।

মুস্তাফিজ বলেন, ‘খেলতে না পারলে খারাপতো লাগবেই। খুব মিস করবো। চেষ্টা করবো দ্রুত মাঠে ফিরে আসতে।’

 

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম