এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন বিসিবি নির্ধারিত কেউ। সোমবার এমন তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন। গতকাল কলম্বোতে এসিসির সভাতেই এমন সিদ্ধান্ত হয়।
সভা শেষে দেশে ফিরে আজ সোমবার তিনি জানান, সভায় বর্তমানে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি ২০১৬-১৭, ২০১৭-১৮ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপরের মেয়াদেই বিসিবি থেকে নির্বাচিত কেউ এসিসির সভাপতি হবেন। সেটা বিসিবি সভাপতি বা সভাপতি নির্ধারিত কেউই হবেন।
নিজাম উদ্দীন এ প্রসঙ্গে বলেছেন, ‘বাই রোটেশন ভিত্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান এসিসির দায়িত্ব পেয়েছেন। দুই বছর তিনি এসিসির দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন এসিসির দায়িত্ব গ্রহণ করবেন।’
/আরআই/এফআইআর/








