ভারতের টেস্ট ইতিহাসে অসাধারণ এক রেকর্ডই গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের হয়ে সবচেয়ে বেশিবার সিরিজ সেরা হওয়ার রেকর্ড গড়েছেন এই অফ স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া ৪ ম্যাচের টেস্ট সিরিজে সিরিজ সেরা হয়েছেন অশ্বিন। বল হাতে নিয়েছেন মোট ১৭ উইকেট। ব্যাট হাতে ছিল দুটি সেঞ্চুরি। আর সিরিজে তার মোট রান ছিল ২৩৫।
এ নিয়ে ৩৬ টেস্টে মোট ৬বার সিরিজ সেরা হয়েছেন অশ্বিন। যেখানে টেন্ডুলকার ও শেবাগ ৫বার করে সিরিজ সেরা হয়েছেন।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। যেটি তাদের ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন পর্যন্ত বড় সিরিজ জয়।
/এফআইআর/








