মাঠ-হোটেল নয় যাতায়াতের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ১৫:২৪আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২০:০২

মাঠ-হোটেল নয় যাতায়াতের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইংল্যান্ড! সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। ইতােমধ্যে ঢাকায় এসে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ইংল্যান্ডের তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।

ওই নিরাপত্তা প্রতিনিধি দল শিগগিরই বোর্ডের কাছে প্রতিবেদন জমা দেবেন। সেই প্রতিবেদনের ওপর নির্ভর করবে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের ভাগ্য।

তবে প্রতিবেদন জমা দেওয়ার আগে ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা টেলিগ্রাফকে জানিয়েছে, বাংলাদেশ সফরের ব্যাপারে নেতিবাচক মতামত দিয়েছেন নিরাপত্তা প্রতিনিধি দলের সদস্য এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান রেগ ডিকসন।

এতে জানানো হয়েছে, হোটেল কিংবা স্টেডিয়ামের নিরাপত্তা নয় বিমানবন্দর থেকে হোটেল, এবং হোটেল থেকে মাঠ পর্যন্ত যাওয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। তাদের মতে এশিয়ার জনবহুল শহরগুলোতে নিরাপত্তা দেওয়াটা একটু কঠিনই।

এছাড়া ক্রিকেট দলের খেলা দেখতে আসা ইংলিশ সমর্থকদের নিরাপত্তা নিয়েও চিন্তত ইসিবি। তাদের মতে, খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। কিন্তু ইংল্যান্ডের সমর্থকরা তুলনামূলক কম মূল্যের হোটেলে থাকতে চাইবেন। সেক্ষেত্রে তাদের নিরাপত্তার সমস্যা হতে পারে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের