বাংলাদেশ সফরে কাউকে বাধ্য করবে না ইসিবি

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৬, ১২:০৫আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১২:৪৪

বাংলাদেশ সফরে কাউকে বাধ্য করবে না ইসিবি বাংলাদেশ সফরে আসার ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেটারদের বাধ্য করা হবে না বলে জানিয়েছেন সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। কেউ চাইলেই এ সিরিজের স্কোয়াড থেকে নিজেদের সরিয়ে নিতে পারবেন। বাংলাদেশ সফরে সেপ্টেম্বরেই আসার কথা ইংল্যান্ডের।

আর এ বিষয়ে আগামী বৃহস্পতিবারই বিস্তারিত জানাবে ইসিবির তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল।

এর আগেও মরগান গুলশানের জঙ্গি হামলার পর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

নিরাপত্তা প্রতিনিধিদের এই আলোচনায় থাকবেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। প্রথম দিকে ওয়ানডে দলই আসবে। তারা ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে। সফরে তিনটি ওয়ানডে ‍ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে।  

এ প্রসঙ্গে মরগান বলেন, ‘নিরাপত্তা প্রতিনিধি দল বৃহস্পতিবারই সবকিছু জানাবে। অ্যালিস্টারসহ বাকিরাও সেখানে থাকবে। তারা ভারত ও বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে সবকিছুই আলোচনা করবে।’

তিনি আরও বলেন, ‘এখানে প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে। আগেও অনেকে সফর মিস করেছে। তাই কাউকে সফরে পাঠাতে হলে নিরাপত্তার বিষয়টি তাকে অনুভব করাতে হবে। আর এটাও বুঝতে হবে প্রত্যেকের যে কোনও বিষয়ে অগ্রাধিকার থাকে।’   

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম