ইংল্যান্ডকে বাংলাদেশ সফরের আহ্বান জানালেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৩:৫২আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৩:৫৩

বাংলাদেশ সফরে ইংল্যান্ড আসবে কিনা সেটি জানা যাবে বৃহস্পতিবারই। এ প্রসঙ্গে আগামীকালই বিস্তারিত জানাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। তবে সিদ্ধান্ত যাই থাকুক না কেনও ইংলিশ দলকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাশরাফি আহ্বান জানিয়ে বলেছেন, ‘তোমরা আসো। এখানে ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। এখানে ক্রিকেট খেলা খুব নিরাপদ। আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। সঙ্গে আমাদের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’

এদিকে বাংলাদেশ সফরে আসার ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেটারদের বাধ্য করা হবে না বলে জানিয়েছেন সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। কেউ চাইলেই এ সিরিজের স্কোয়াড থেকে নিজেদের সরিয়ে নিতে পারবেন। বাংলাদেশ সফরে সেপ্টেম্বরেই আসার কথা ইংল্যান্ডের।

এর আগেও মরগান গুলশানের জঙ্গি হামলার পর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

নিরাপত্তা প্রতিনিধিদের এই আলোচনায় থাকবেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। প্রথম দিকে ওয়ানডে দলই আসবে। তারা ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে। সফরে তিনটি ওয়ানডে ‍ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে।  

/আরআই/এফআইআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম