রঙিন পোষাককে বিদায় দিচ্ছেন দিলশান

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০১৬, ১৭:১৯আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৭:২০

রঙিন পোষাককে বিদায় দিচ্ছেন দিলশান ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকারত্নে দিলশান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেই বিদায় নিচ্ছেন তিনি। ফলে আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে ও ৯ সেপ্টেম্বর ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

বলতে গেলে গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্সই করে আসছিলেন। কিন্তু বর্তমান নির্বাচকদের চাপে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিলেন তিনি।

আসন্ন ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ দল গঠন করতে চাইছে লঙ্কান ম্যানেজমেন্ট। বলা হচ্ছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও নির্বাচকদের প্ররোচণায় এমনটি করছেন দিলশান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ স্কোরারও ছিলেন তিনি।  

১৯৯৯ সালে অভিষেকের পর লোয়ার মিডল অর্ডারেই এক দশক ব্যাটিং করেছিলেন। তবে আলো ছড়াতে অনেক সময় নেন তিনি। ২০০৯ সালে ওপেনার হওয়ার পরই সীমিত ওভারের ম্যাচে ধারাবাহিকতা ফিরে পান। চারবার ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রান পূরণ করেন তিনি। ওপেনিংয়ে জায়গা পাওয়ার পর থেকেই রানের ফোঁয়ারা ছুটিয়ে চলছিলেন। ৩২৯ ম্যাচে তার রান ১০ হাজার ২৪৮। আর ৭৮ টি-টোয়েন্টিতে রান এক হাজার ৮৮৪।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম