রিয়াদের আশা ‘ইংল্যান্ড আসবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৬, ১৯:৪০আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৯:৪২

রিয়াদের আশা ‘ইংল্যান্ড আসবে’  বাংলাদেশ সময় রাত ১১টায় ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ সফর করে যাওয়া তিন নিরাপত্তা প্রতিনিধি। এরপরই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ভাগ্য। তবে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন ইংল্যান্ড বাংলাদেশ সফর করবে। বুধবার লাল-সবুজের অধিনায়ক মাশরাফিও এমনটাই বলেছিলেন।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লাল দল-সবুজ দল ভাগ হয়ে ম্যাচ খেলেছেন মাশরাফি-নাসিররা। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে তিনি ইংল্যান্ডের সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় এই ইস্যুটা এখন গ্লোবাল ক্রাইসিস। বোর্ড থেকে এটা নিয়ে ভালো বলতে পারবে। তবে আমরা আশাবাদী ইংল্যান্ড আসবে এবং আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ খেলতে পারবো।’

মাঠের বাইরের এমন ঘটনায় প্রস্তুতিতে প্রভাব পড়ছে না বলে মনে করেন রিয়াদ। তিনি বলেন, ‘আমরা শুধু আমাদের প্রস্তুতি নিয়ে চিন্তা করছি। আমার আশা করছি তারা আসবে। আমাদের ফোকাসটা প্রস্তুতির দিকেই। আমরা আমাদের কাজগুলো যেন ঠিকঠাক মতো করতে পারি, প্রস্তুতি নিতে পারি। সেটা নিয়েই আমরা চিন্তা করছি। এর বাইরের কিছু নিয়ে চিন্তা করছি না।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম