সামনের ম্যাচে আরও উন্নতির প্রত্যাশা রিয়াদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৬, ২০:১৩আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ২০:১৫

 সামনের ম্যাচে আরও উন্নতির প্রত্যাশা রিয়াদেরভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছে টাইগাররা। তাও প্রায় দুই মাস আগে। প্রায় দেড়মাস পর আবারও ম্যাচ খেললেন মুশফিক-তামিমরা। যদিও মন ভরাতে পারেননি। ইংল্যান্ড সিরিজের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে হাথুরুসিংহের শিষ্যরা। প্রথম ম্যাচটি বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। লো-স্কোরিং এই ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে মিরপুরের ২২ গজে। রিয়াদ অবশ্য প্রথম প্রস্তুতি ম্যাচটিকে ইতিবাচক ভাবেই দেখছেন। তার বিশ্বাস সামনের দুটি প্রস্তুতি ম্যাচে দলের আরও উন্নতি টের পাওয়া যাবে।

বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া রিয়াদ বলেন, ‘ভালোভাবেই শুরু হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচটি। সবার মধ্যে ম্যাচটি ঘিরে আলাদা আলাদা পরিকল্পনা ছিল। সকালবেলা মাঠে নামার আগেই সবাইকে ম্যাচের মতো মানসিকতা নিয়ে খেলার কথা বলা হয়েছিল।  অনেকদিন ধরে আমরা ম্যাচও খেলছিলাম না। সবাই এই প্রস্তুতি ম্যাচের জন্য অপেক্ষা করছিল। আমার মনে হয় আজকে ভালো শুরু হয়েছে। আশা করি সামনে আরও দুটি অনুশীলন ম্যাচ আছে, সেখানে এর চেয়ে ভালো হবে।’

মিরপুরের উইকেটে ইমরুল-এনামুল-নাফিস-লিটনকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। তার প্রত্যেকেই ডাবল ফিগারে যাওয়ার আগেই সাজঘরের পথ ধরেন। দ্বিতীয় ইনিংসেও শুরুটা বাজে ছিল লাল দলের। ব্যর্থ হয়েছেন টপ অর্ডারের তামিম-সৌম্য-সাব্বির। অনেকদিন পর ম্যাচ খেলা-এই কারণেই লো স্কোরিং ম্যাচ কিনা জানতে চাইলে বিষয়টি ভিন্নভাবে দেখছেন রিয়াদ।

তিনি বলেন, ‘না, আমার এমনটা মনে হয় না। সকালের উইকেটে ব্যাটিং করাটা খুব কঠিন ছিল। দ্বিতীয় ইনিংসে নতুন বলে বেশ ভালো সুইং করেছে। দ্রুত উইকেট পড়েছিল শুরুতে। ওদেরও (সবুজ দল) পড়েছিল। আমরা হয়তোবা ওভারকাম করাতে ম্যাচটা জিততে পেরেছি। সবাই যদি আরও একটু চেষ্টা করে তাহলে সামনের ম্যাচে ভালো করতে পারবে। আমি নিশ্চিত সবাই চেষ্টা করেছে। সামনের ম্যাচে হয়তো এর প্রতিফলন পাওয়া যাবে।’

লাল দলকে জেতাতে মাহমুদউল্লাহ রিয়াদ ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। নিজের ইনিংস সম্পর্কে তিনি বলেন, ‘আমি শুধু আমার সাধারণ প্রক্রিয়া অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। কারণ ওই সময়টাতে একটি জুটি প্রয়োজন ছিল। সৈকত আমার সঙ্গে দারুণ ব্যাটিং করেছে। সবুজ দলের মুশফিক ও নাসির খুব ভালো একটি জুটি গড়েছিল। আশা করি আস্তে আস্তে আমাদের আরও উন্নতি হবে।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম