বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ১৮:১৪আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৮:১৮

বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মাশরাফি বন্যাকবলিত মানুষের মাঝে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে প্রাণ ড্রিংকিং ওয়াটারের আয়োজনে সম্পন্ন হয়েছে ‘ওয়াকাথন’ প্রতিযোগিতা। আজ শুক্রবার সকালে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়েতে (৩০০ফুট) ৫ কিলোমিটারব্যাপী এ হাঁটা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন, প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান, বিপণন প্রধান আতিকুর রহমান ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়েরসহ প্রায় ২ হাজার জন এ ওয়াকাথনে অংশগ্রহণ করে।
এমসয় মাশরাফি বলেন, ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার একটি শুভ উদ্যোগ নিয়েছে।’ এসময় তিনি সকলকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রাণ বেভারেজ লিমিটেডের বিপণন প্রধান আতিকুর রহমান জানান, বিশুদ্ধ পানির অভাবে বন্যাদুর্গত জেলাগুলোর মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তাদের মাঝে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন। অনুষ্ঠানে তিনি জনসাধারণকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম