ক্রিকেট বিশ্বে বাংলাদেশের মানুষদের বেশ সুখ্যাতি আছে। যে আবেগের জায়গায় বাংলাদেশের ক্রিকেট, সেখানে এই মানুষদের দ্বারা ক্রিকেটে কোনও ক্ষতি হতে পারে। এটা বিশ্বাস করেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার নিজ বাসায় সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষদের দ্বারা আমাদের ক্রিকেট আক্রান্ত হতে পারে না। এখন পর্যন্ত বাংলাদেশিরাইতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি ক্রিকেটের ক্ষতি হবে এমন কিছুতে বাংলাদেশের কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে রাজি করানো সম্ভব হবে না। সে যেই ধর্মেরই হোক। বাংলাদেশের ক্রিকেটকে নষ্ট করার মতো লোক পাওয়া অসম্ভব।’
দেশবাসীর কাছে অনুরোধ করে বোর্ড সভাপতি বলেন, ‘এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু ক্রিকেটের জন্য নয়, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি মনে করি সরকার সরকারের কাজ করছে। বিসিবি বিসিবির কাজ করছে। দেশবাসীর কাছে আমার একটা আহ্বান, আসেন আমরা এই সিরিজটাকে স্মরণীয় সিরিজ করে রাখি।’
/আরআই/এফআইআর/








