প্রস্তুতি ম্যাচ খেলতে সিলেটে এইচপির ক্রিকেটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ২১:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ২১:০০

সিলেট ও ফতুল্লায় নিজেদের মধ্যে দুটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্রিকেটাররা। আগামী রবিবার সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনদিনের প্রথম ম্যাচটি। এরপর দ্বিতীয় ম্যাচটি ফতুল্লায় ৩-৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ দুটি ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এবারের এইচপি ক্যাম্প।
সিলেটে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে শুক্রবার সকালে মিরপুরের একাডেমি ছেড়েছে এইচপির ক্রিকেটাররা। শনিবার অনুশীলন করে রবিবার ম্যাচ খেলতে মাঠে নামবে তারা।
কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য আশাবাদী তার শিষ্যদের নিয়ে। এ ব্যাপারে তিনি একদিন আগে বাংলা ট্রিবিউনকে বলেছিলেন,  ‘সামনে বিসিএল আছে। এ ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল লংগার ভার্সনের জন্য ছেলেদের তৈরি করা। বড় পরিসরের ক্রিকেটে আমরা এমনিতেও পিছিয়ে। টেকটিস, টেকনিক নিয়ে আমরা যে কাজ করলাম ওটার একটা প্রতিফলন দেখা যাবে সিলেটে ও ফতুল্লার প্রস্তুতি ম্যাচে।’

এইচপির হেড কোচ সায়মন হেলমটকে ছাড়াই গত ১৭ জুলাই ২৫ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিল ছয় সপ্তাহের ক্যাম্প। এই ক্যাম্পে কোচ হিসেবে কাজ করেছেন জাফরুল ইসলাম, সোহেল রহমান, মোহাম্মদ রফিক, ওয়াহিদুলগনি, সারোয়ার ইমরান ও মিজানুর রহমান বাবুল। পেস বোলিং পরামর্শক হিসেবে ক্যাম্পের পেসার নিয়ে কাজ করে গেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। আর স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করে গেছেন সাবেক ভারতীয় অফস্পিনার ভেঙ্কটপতি রাজু।

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক