আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বড় দুঃসংবাদ টাইগার শিবিরে। আঙুলের চোটের কারণে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। ইংল্যান্ড সিরিজের আগে টাইগারদের সামনে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
তামিম আশাবাদী, আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের আগেই মাঠে ফিরবেন তিনি। তামিম বলেন, 'সুস্থ হতে ৩ সপ্তাহ লাগলেও সর্বোচ্চ ১৮-২০ তারিখ পর্যন্ত বাইরে থাকব। আশা করছি, আফগানিস্তান সিরিজেই খেলতে পারব।'
জানা গেছে, এক্সরে রিপোর্টে তামিমের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে। কমপক্ষে দুই সপ্তাহ তিনি ব্যাট হাতে নিতে পারবেন না। পুরোপুরি সুস্থ হতে তার কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। সেটা বেড়ে সর্বোচ্চ তিন সপ্তাহ হতে পারে।
/আরআই/এমআর/








