ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে আগেরটি জিতে নেওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা।
রবিবার ফ্লোরিডায় বৃষ্টি হয়েছিল আধা ঘন্টা। কিন্তু সুপার সপারস না থাকায় আউট ফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচ আর শুরু করা যায়নি।
এদিন টসে হেরে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। এরপর ভারত খেলতে নামলে শুরু হয় বৃষ্টি। ততক্ষণে তাদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৫ রান।
/এফআইআর/








