ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ভারতের টি-টোয়েন্টি ম্যাচে বিব্রতকর পরিস্থিতেই পড়েছিলেন ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার। স্টেডিয়ামে তাকে ঢুকতেই দেয়নি নিরাপত্তারক্ষীরা!
সঙ্গে ধারাভাষ্যকার ও সম্প্রচার সহযোগীদের লোকজন থাকলেও তাকে সেখানেই আটকে দেওয়া হয়। সঙ্গে গাভাস্কারের দেহরক্ষী স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে তার স্টেডিয়ামের ভেতরে থাকা প্রয়োজন। কিন্তু তাতেও লাভ হয়নি।
এদিকে এ ঘটনায় টুইটারে এক ভারতীয় দর্শক লিখেছেন, ‘ভারতীয় দল স্টেডিয়ামে থাকলেও আবার সেখানে আমাকে ঢুকতে দেওয়া হলো না। কিন্তু আজ আমার ভালোই লাগছে, কারণ গাভাস্কারকেও তারা ঢুকতে দেয়নি।’
উল্লেখ্য, দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে সিরিজ (১-০) জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। কারণ প্রথমটি আগেই জিতে নেয় ক্যারিবীয়রা।
/এফআইআর/








