‘পরিবারের সঙ্গে কথা বলেই বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেবো’

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০১৬, ২৩:০১আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ২৩:০৩

‘পরিবারের সঙ্গে কথা বলেই বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেবো’ বাংলাদেশ সফরে ইংল্যান্ডের আসার বিষয়টি নিশ্চিত। তবে সেই সফরে আসা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না পেসার লিয়াম প্লাঙ্কেট। পরিবারের সঙ্গে কথা বলেই বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন ইংলিশ এই ক্রিকেটার। তিনি আরও জানিয়েছেন সার্বিক অবস্থা নিয়ে আরও কিছু জিজ্ঞাসা রয়েছে তার।

তিনি বলেছেন, ‘আমি এ বিষয়ে আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। চলমান সিরিজ শেষেই এ বিষয়ে চিন্তা করবো। আমি রেগের ওপর আস্থা রাখি কিন্তু সিরিজের পর আবারও চিন্তা ভাবনা করবো।’

সফর নিয়ে তিনি বলেন, ‘আপনি যখন কোনও পত্রিকা হাতে নেন তখনই দেখেন পৃথিবীর কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। তাই আমি বলতে পারছি না এখনই কিন্তু সিরিজ শেষেই পরিবারের সঙ্গে কথা বলবো এবং একটা সিদ্ধান্তে আসবো।’

এরআগে ২০১০ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন প্লাঙ্কেট। তাই সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না বলেই জানিয়েছেন তিনি। তার ভাষায়, ‘আমি বাংলাদেশের পরিবেশ সম্পর্কে অবগত। আর উপমহাদেশে আমি আগেও গিয়েছি। তাই আমার কিছু প্রশ্ন রয়েছে। এসব বিষয় যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবো।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম