ফিটনেসে অনেক এগিয়ে আশরাফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৯:৪১আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৯:৪৩

ফিটনেসে অনেক এগিয়ে আশরাফুল গত ১৩ আগস্ট নিষেধাজ্ঞার খড়গ থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপেক্ষা করতে হবে আরও দুই বছর। আপতত ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন তিনি। এই লক্ষ্যে অনুশীলন চালিয়ে যাচ্ছেন আশরাফুল।

নিষেধাজ্ঞা ওঠার পর থেকেই বিসিবির সুযোগ সুবিধা নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও তার অনুশীলনে নেই কোন সঙ্গী। সোমবার মিরপুরে এসে এইচপির ট্রেনার কোরে বকিংয়ের কাছে ফিটনেস পরীক্ষা দিয়েছেন আশরাফুল। আর ফিটনেস দিয়ে ভালো সংবাদ পেয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান।

অস্ট্রেলিয়ান এই ট্রেনার জানিয়েছেন, খেলার মধ্যে থাকা অনেক ক্রিকেটারের চেয়েও ভালো ফিটনেস আছে আশরাফুলের। সোমবার বকিংয়ের কাছে ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে একাডেমি মাঠে আটটি চক্কর দেন আশরাফুল। যা দুই কিলোমিটারের সমান। সময় নিয়েছেন নয় মিনিট। এটা দেখে বকিং জানান ভালো অবস্থাতেই আছেন আশরাফুল। কারণ আটবার চক্কর দিতে সবচেয়ে কম সময় নেওয়া মেহেদি হাসান মিরাজের সময় লাগে ছয় মিনিট।

আশরাফুলের ফিটনেসের বিষয়ে কোরে বকিং বলেন, ‘সাড়ে তিন বছর পর ও যে এমন ফিটনেস পরীক্ষা দিতে পেরেছে এটা অনেক ভালো একটা ব্যাপার। খেলার মধ্যে থাকা অনেক ক্রিকেটারের চেয়ে সে ভালো অবস্থায় আছে। সব মিলিয়ে ও ভালো অবস্থাতেই আছে।’

যদিও এটা বিসিবির কোনও কার্যক্রম নয়। নিজের ফিটনেস অবস্থা দেখতে আশরাফুল নিজে থেকেই বকিংয়ের দ্বারস্থ হয়েছেন। এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এটা বিসিবির কিছু ছিল না। আমার ব্যক্তিগত কাজ। দেখলাম ঠিক কোন অবস্থাতে আছি আর ফিটনেসের কী নিয়ে বেশি কাজ করতে হবে। ফিটনেস পরীক্ষা দেওয়ার পর মনে হচ্ছে ভালোই হয়েছে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম