পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ২৩:২৩আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২৩:৫৫

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে স্বাগতিকরা। যেখানে টসে জিতে ব্যাট করে তারা সংগ্রহ করেছে ৫০ ওভারে ৩ উইকেটে ৪৪৪ রান। ফলে এই ম্যাচ জিততে হলে আরেকটি বিশ্ব রেকর্ডই গড়তে হবে পাকিস্তানকে।

এই ইনিংস গড়তে ইংল্যান্ডের হয়ে রেকর্ড গড়েছেন ব্যাটসম্যান অ্যালেক্স হ্যালস। ১২২ বলে করেছেন ১৭১ রান। ভেঙেছেন ইংলিশদেরই ২৩ বছরের পুরনো রেকর্ড। এরআগে ইংলিশদের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল রবিন স্মিথের। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। হ্যালসের ইনিংসে ছিল ২২টি চার ও ৪টি ছয়।

পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে ৫১ বলে ৭টি চার ও ৭ ছক্কায় ৯০ রানে অপরাজিত ছিলেন জোস বাটলার। ৫৭ রানে অপরাজিত ছিলেন এয়োইন মরগান।

এরআগে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪৩ রান করেছিল তারা। এবার সেই স্কোরকেও ছাড়িয়ে গেছে ইংল্যান্ড।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম