ইংল্যান্ড বলেই চ্যাম্পিয়নস ট্রফিতে এত খরচ?

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১

ক্রিকেটের `তিন মোড়লের’ দুই মোড়ল ভারত ও ইংল্যান্ড। ক্রিকেটে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারে কোনও অংশেই কম যায় না দেশ দুটি। যার ধারাবাহিকতায় এ বছর টি-টোয়েন্টির ছোট সংস্করণ বিশ্ব টি-টোয়েন্টির আয়োজক হয়েছিল ভারত। আর পরের বছরের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ইংল্যান্ড।

ভারত ছোট সংস্করণটি কম বাজেটে আয়োজন করলেও বিপত্তি বেঁধেছে এর পরের আয়োজনে আইসিসির বাড়তি খরচ দেখে! যেই বাজেটের খরচ নিয়ে রীতিমতো তেলে বেগুনে জ্বলে আইসিসির কাছে এর জবাব চাইতেও ছাড়েনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাই ক্রিকইনফোর কাছে বিসিসিআইয়ের এক কর্তা দাবি করেছেন চ্যাম্পিয়নস ট্রফির খরচের পরিমাণ এ বছরের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির তুলনায় তিন গুণ বেশি! অনুসন্ধান চালানোর পর বিসিসিআই-এর ওই কর্তার বক্তব্য, ‘খরচে অনেক বেশি পার্থক্য রয়েছে। আমরা চ্যাম্পিয়নস ট্রফির জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ সম্পর্কে জানার চেষ্টা করেছি। যেটা আমাদের আয়োজনের চেয়ে তিন গুণের বেশি।’

প্রশ্ন তোলার কারণও আছে। ২৭ দিনের বিশ্ব টি-টোয়েন্টি ভারতের ৭টি শহরে আয়োজন করেছিল বিসিসিআই। যেখানে ছেলে-মেয়েসহ মোট ম্যাচ হয়েছিল ৫৮টি। উল্টো দিকে ৩টি ভেন্যুতে ১৫ ম্যাচ খেলা হবে চ্যাম্পিয়নস ট্রফিতে। শুধু তাই নয়, বিপত্তি বেঁধেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের বাড়তি কিছু খরচেও। তারা টুর্নামেন্টের স্থানীয় সংগঠকদের জন্য আলাদাভাবে অফিস ভাড়া নেওয়ারও চিন্তা করছে। তাই বিষয়গুলোতে স্বজনপ্রীতির গন্ধই পাচ্ছে ভারত! ওই কর্তার তাই প্রশ্ন, ‘আমাদের সময় তারা অডিট করে। বলে এটা কমাও, ওটা করো না। তাহলে বাকিদের বেলাতেও এমনটি হচ্ছে না কেন?’

দেখা যাক জল কত দূর গড়ায়!

/এফআইআর/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম