বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জাহানারাদের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:২০

ফাইল ছবি আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়েই শুরু হলো জাহানারাদের।  সোমবার বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুরুতে বাংলাদেশের অধিনায়ক টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

আগে ব্যাটিং করা আইরিশরা নির্ধারিত ১০ ওভারে আট উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন চার্ল শেলিংটন। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে ডানহাতি অফ স্পিনার খাদিজাতুল কোবরা সর্বোচ্চ ৩টি উইকেট নেন ৫ রান খরচায়। এছাড়া পান্না ঘোষ, ঋতুমনি, রুমানা ও ফাহিমা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জাহানারারা ৬ উইকেট হারিয়ে ৪৮ রানেই আটকে যায়। ফলশ্রুতিতে ৬ রানের হার দেখতে হয়েছে তাদেরকে। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন ফারজানা হক।

আইরিশ বোলারদের মধ্যে লুসি সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া কিম গেথ ও ইসোবেল জয়েস প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

প্রসঙ্গত, সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক