সবাই বাংলাদেশ সফর করবে বলেই মনে করেন বেইলিস

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪২

ইংল্যান্ড স্কোয়াডে যারা স্থান পাবেন তারা সবাই বাংলাদেশ সফরে আসবেন বলেই মনে করেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিস। এমনকি এই সফরে নাম প্রত্যাহার করে নিলে ভারত সফরে স্কোয়াড গঠনে বিপত্তি ঘটতে পারে বলেও মত দিয়েছেন এই কোচ, ‘এটা আসলে কঠিনই হয়ে যাবে আলাদা আলাদা স্কোয়াড গঠন করলে। তবে আমি মনে করি এক স্কোয়াড নিয়ে দুই সফরে যাওয়া উচিত।’

ভারত সফরে কোনও প্রস্তুতি ম্যাচ না থাকাতেই এমন চিন্তা করছেন ইংলিশ কোচ। দুই সফরে মোট ৭টি টেস্ট খেলবে ইংল্যান্ড। সেক্ষেত্রে বাংলাদেশ সফরে সব ইংলিশ ক্রিকেটাররা আসবেন বলেই প্রত্যাশা বেইলিসের। এছাড়া বাংলাদেশ সফরের সঙ্গে ভারত সফরে জায়গা পাওয়ার বিষয়টি সম্পর্কিত কিনা এমন প্রশ্নের জবাবে না বোধক উত্তরে বেইলিস বলেন, ‘আসলে ওরা সেরকম কিছুই বলেনি। তবে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক রয়েছে। আর আমার মনে হয় না সেরকম কিছু হবে। যদি হয়, তাহলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে।’

সফর নিয়ে ইতোমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছেন মঈন আলি, অ্যালিস্টার কুক ও বেয়ারস্টো। তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি এয়োইন মরগান। ইংলিশ কোচ আশা প্রকাশ করেছেন এ বিষয়ে মরগান হয়তো ইতিবাচক সিদ্ধান্তই নিবে, ‘আমার মনে হয় সবাই ইতিবাচক সিদ্ধান্তই নিবে।’

এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যান্ড্রু স্ট্রস খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যারা নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কায় আাছেন, তারা পাকিস্তান সিরিজের পর ভাবার আরও কিছু সময় চেয়েছেন।

/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম