রেড বুল ক্যাম্পাস ক্রিকেটে মঙ্গলবারের ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটির কাছে লড়াই করে ২৫ রানে হেরেছে ইউল্যাব।
শ্রীলঙ্কায় টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইউল্যাব। ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে লাফবোরো ইউনিভার্সিটি। যেখানে তিনটি উইকেট নেন আরিফুর রহমান, দুটি নেন মোহাম্মদ ইসলাম।
জবাবে খেলতে নেমে ৬ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে ইউল্যাব। ইউল্যাবের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অভিষেক মিত্র। এছাড়া ৩০ রান করেন ইন্তেজার।
ম্যাচ সেরা হন ইলিয়ট হুপার।
/আরএম/এফআইআর/








