বাংলাদেশের অবস্থা নিয়ে চিন্তিত ‘বার্মি আর্মি’র প্রতিষ্ঠাতা

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৫

ইংল্যান্ডের ‘বার্মি আর্মি’ এয়োইন মরগান আভাস দিয়েছেন বাংলাদেশে না আসার। অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এমন কোনও দেশে যেতে আগ্রহী নন তিনি। অতীত অভিজ্ঞতা ভাবাচ্ছে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ককে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত ইংল্যান্ডের ক্রিকেট সমর্থক দল ‘বার্মি আর্মি’র প্রতিষ্ঠাতা পল বার্নহ্যামও। তিনি ‘অফেরতযোগ্য’ ভ্রমণ আয়োজন না করার পরামর্শ দিচ্ছেন ইংলিশ ভক্তদের।
বাংলাদেশ সফরে ইংল্যান্ড তিন ওয়ানডের সঙ্গে খেলবে দুই টেস্ট। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুরুতে আপত্তি করলেও পরে দিয়েছে সবুজ সংকেত। দলের খেলা দেখতে তাই বাংলাদেশে আসবে অনেক ইংলিশ সমর্থক। ইংল্যান্ডের খেলোয়াড়ের নিরাপত্তা নিয়ে বার্নহ্যাম চিন্তিত না হলেও ভাবছেন সমর্থকদের কথা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘খেলোয়াড়রা সবাই একসঙ্গে থাকবে, তাই তাদের দেখভাল করাটা সহজ হবে। কিন্তু সমর্থকরা থাকবে নিজেদের মতো করে।’ তাই তার পরামর্শ, ‘আমার চেনা কয়েকজন ইতিমধ্যে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে, এখন অপেক্ষায় আছে ফ্লাইটের। এই মুহূর্তে আমার পরামর্শ থাকবে কেউ যেন অফেরতযোগ্য কোনও টিকিট না কেনে কিংবা থাকার জায়গা ঠিক না করে।’
/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম