বদলে যেতে পারে ওয়ানডে সিরিজ পদ্ধতি

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩২



বদলে যেতে পারে ওয়ানডে সিরিজ পদ্ধতি টেস্ট নিয়ে আলোচনা অনেক দিনের। পাঁচ দিনের ক্রিকেটসহ অন্য আরও অনেক বিষয় নিয়ে দুবাইয়ে দুই দিনের বৈঠকে বসেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাহী কমিটি। ওই বৈঠকে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল টেস্টের ‘দ্বি-স্তর’ পদ্ধতি। বৈঠকের শুরুর দিনেই নির্শ্চিত হয়ে গিয়েছিল নির্বাহী কমিটি ‘দ্বি-স্তর’ পরিকল্পনা নিয়ে কোনও আলোচনাতেই যায়নি। তাতে খুশির খবর পায় বাংলাদেশ। আরও কিছু প্রাপ্তি যোগ হওয়ার পূর্বাভাসও পাওয়া গেছে নির্বাহী কমিটির বৈঠকে। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের মাধ্যমে ২০২৩ বিশ্বকাপের দল নির্বাচনের চিন্তা-ভাবনা করছে আইসিসি। তাতে অন্য দেশের মতো বেশি ওয়ানডে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। একই পরিকল্পনা করা হচ্ছে টি-টোয়েন্টির বেলাতেও।
অনেক পুরনো একটা অভিযোগ আছে ওয়ানডে নিয়ে। পাঁচ ম্যাচের সিরিজে আগেই কোনও দল সিরিজ নিশ্চিত করলে বাকি ম্যাচগুলো হয়ে যায় অর্থহীন। সেদিকে নজর দিয়েই দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব বাড়ানোর পরিকল্পনা আইসিসির। সেই লক্ষ্যে ওয়ানডেকে লিগ পদ্ধতিতে এনে প্রত্যেক দল একে অন্যের সঙ্গে খেলে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাট জানিয়েছেন, সিরিজের পারফরম্যান্স ২০২৩ সালের বাছাই পর্ব হিসেবে কাজ করবে।
২০২৩ সালের বিশ্বকাপের আগে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া ১৩ দলের সবাই একে অন্যের সঙ্গে অন্তত একটি সিরিজ খেলবে। তিন বছরের এই লিগের মাধ্যমে যারা বিশ্বকাপে জায়গা পাবে না, সেই সব দল ক্রিকেটের বিশ্ব আসরে জায়গার জন্য খেলবে প্লে অফ। একই চিন্তা-ভাবনা কুড়ি ওভারের বিশ্ব আসরেও। বিবেচনায় থাকা এই পদ্ধতি চালু হলে বাংলাদেশ আরও বেশি সুযোগ পাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার। তখন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারতের মতো দলের সঙ্গে একবার হলেও দেখা হবে বাংলাদেশের।
/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম