গ্রামের বাড়িতে মুস্তাফিজ, কেনা হয়েছে ২ লাখ টাকার গরু

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৬

বাড়িতে মুস্তাফিজ (ফাইল ছবি) ৬ সেপ্টেম্বর ছিল কাটার মাস্টার মুস্তাফিজের জন্মদিন। ঢাকায় অবস্থান করায় তাকে ছাড়া সাতক্ষীরার তেঁতুলিয়ার বাড়িতে জন্মদিন করেছিল তার পরিবার ও আত্মীয় স্বজন। সেদিন থেকেই পথ চেয়ে সবাই। অনুশীলন আর পুনর্বাসনে ব্যস্ত বাঁহাতি পেসার কবে আসবেন বাড়িতে। সেই থেকে পথ চেয়ে থাকা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো।

বৃহস্পতিবার গভীর রাতে নিজ গ্রাম তারালি ইউনিয়নের তেঁতুলিয়ায় কোরবানির ঈদ পালন করতে ক্রিকেট বিস্ময় মুস্তাফিজ হাসি মুখ নিয়ে পৌঁছান বাড়িতে। সঙ্গে বাবা-মা, ভাই-বোনসহ বাড়ির সবার জন্য আনেন ঈদ উপহার। এর আগে সন্ধ্যায় ঢাকা থেকে বিমানে তিনি আসেন যশোর। সেখান থেকে গাড়িতেই বাড়ি ফেরা।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন নিজ বাড়ির পাশে তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করবেন মুস্তাফিজ।

মুস্তাফিজের সেজ ভাই মোখলেছুর রহমান পল্টু  জানান, ‘ঈদ উদযাপন করতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে বাড়িতে এসে পৌঁছান মুস্তাফিজ।  সেই উপলক্ষে দুই লাখ টাকা দিয়ে গরু কিনেছি।’

আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মুস্তাফিজ বাড়িতে থাকার পর আবার ঢাকায় ফিরে যাবেন।

পল্টু আরও জানান, ‘মুস্তাফিজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজ আদায় করেছেন বাড়ির পাশের মসজিদে। কুশল বিনিময় করেছেন আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে। ঈদের আগাম দাওয়াতও দিয়েছেন তাদের।’

এদিকে জাতীয় দলে খেলা সাতক্ষীরার আরেক পেসার রবিউল ইসলাম শিপলু ঈদের নামায় আদায় করবেন সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে। এছাড়া জাতীয় দলের ওপেনার  সৌম্য সরকার শুক্রবার বিকালে সাতক্ষীরায় এসে পৌঁছেছেন এবং ঈদের ছুটিতে সাতক্ষীরায় থাকবেন তিনি।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান