রবিবার রাতে ফিরছেন তাসকিন-সানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৯

রবিবার রাতে ফিরছেন তাসকিন-সানি ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা শেষ করে রবিবার রাতে দেশে ফিরছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। বিসিবি সূত্রে জানা গেছে রবিবার রাত ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তাসকিন-সানিকে বহনকারী বিমানটি।

বৃহস্পতিবার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে তাসকিন-সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাসকিন সকালে ও সানি দুপুরে পরীক্ষা দেন। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আইসিসি বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল জানাবে। ফল ইতিবাচক হলে সামনের আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ পাবেন তাসিকন। কেননা ওয়ানডে সিরিজের দলে আছেন বাংলাদেশি পেসার। সানির নাম অবশ্য নেই স্কোয়াডে।

বিসিবি আশাবাদী বলেই তাসকিনকে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে। এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘তাসকিনের ফলাফল ইতিবাচক আসবে বলে মনে হয়। সেটা ভেবেই তাসকিনকে ২০ জনের দলে রাখা হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের মার্চে ভারতে অনুষ্ঠিত বিশ্ব টি-টোয়েন্টি চলাকালে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। পরে চেন্নাইয়ে তাদের বোলিং পরীক্ষায় ত্রুটি প্রমাণিত হওয়ায় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তারা।

/আরআই/কেআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম