ঈদের ছুটিতেও ক্রিকেট নিয়ে ব্যস্ত সাব্বির!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৯

বন্ধুদের সঙ্গে সাব্বিরের সেলফি ঈদের ছুটিতে অন্য ক্রিকেটাররা সেখানে ব্যাট-বল তুলে রেখেছেন, সেখানে ক্রিকেট খেলে অবসর কাটাচ্ছেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। গত ৭ সেপ্টেম্বর ঈদ উদযাপন করতে জন্মস্থান রাজশাহী পৌঁছান তরুণ এই ক্রিকেটার। ঢাকায় ফিরতে ফিরতে ১৭ সেপ্টেম্বর। সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ভীষণ ব্যস্ততা বাংলাদেশের। তাই এই ছুটিটা একদমই নিজের মতো করে কাটাতে চান সাব্বির।
বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগভাগি করতে রবিবার সকালে ব্যাট-বল হাতে নেমে পড়েন সাব্বির-মুক্তার-সানজামুলরা। বন্ধু ও স্থানীয় ক্রিকেটাররা মিলে মুক্তার একাদশ ও সানজামুল একাদশ নামে ম্যাচ খেলেন সাব্বিররা। হার-জিতের চেয়ে বড় কথা হচ্ছে রবিবারের সকালটা একেবাড়রই অন্য রকম কেটেছে সাব্বিরের। ছুটির দিনগুলোতে পরিবার-বন্ধুদের সঙ্গে এভাবেই কাটিয়ে দিতে চান সাব্বির।
এবারের ঈদটি সাব্বিরের জন্য একটু বিশেষ। এবারই যে প্রথম কোরবানি দিচ্ছেন নিজের আয় করা টাকায়! তাই একটু বেশিই রোমাঞ্চিত তিনি। ঈদ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে সাব্বির বলেছেন, ‘প্রথমবারের মতো নিজে কোরবানি দিচ্ছে, ভিন্ন রকম ভালো লাগা কাজ করছে। পুরো ছুটিটা আমি আমার মতো করে কাটাতে চাই। সামনে ব্যস্ত সূচী। তার আগে এই ১১ দিনের ছুটিটা উপভোগ করতে চাই।’ ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতেও ভুল হয়নি তার, ‘সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদটা সবাই উপভোগ করবেন। যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী গরিব মানুষদের সহযোগিতা করবেন।’
/আরআই/কেআর/

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম