বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চতুর্থ আসরের সম্প্রচার স্বত্ব পাচ্ছে না চ্যানেল নাইন। তবে নতুন স্বত্ব কে পাচ্ছে- সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত।
জানা গেছে, তিনটি চ্যানেল আগ্রহ প্রকাশ করেছে বিপিএলের সম্প্রচার স্বত্ব কেনার ব্যাপারে। যদিও সবকিছু আগামী সপ্তাহে জানা যাবে বলে জানালেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান । তিনি বলেন, ‘আগামী সপ্তাহে এই ব্যাপারে জানানো সম্ভব হবে।’
মূলত, বিসিবির সঙ্গে তিন বছরের চুক্তি ছিল চ্যানেল নাইনের। কিন্তু চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণেই-এই চুক্তি ভাঙতে যাচ্ছে বিসিবি।
ঈদেরর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে শেখ সোহেল জানিয়েছিলেন, ‘চ্যানেল নাইনকে এ ব্যাপারে কয়েকদফা সতর্ক করা হয়েছে। কিন্তু তারা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা চ্যানেল নাইনের সঙ্গে এই বছরসহ চার বছরের চুক্তি বাতিল করতে যাচ্ছি।’
/আরআই/এফআইআর/








