রবিবার শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৮

রবিবার শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ১১ দিন ঈদের ছুটি কাটিয়ে অবশেষে রবিবার অনুশীলনে ফিরছে টাইগাররা। রবিবার থেকে ফের শুরু হচ্ছে টাইগারদের আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য সর্বশেষ প্রস্তুতি। সকাল ৯টায় ২০ সদস্যের পুলের ক্রিকেটারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

প্রথমে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সাকিব-মাশরাফিরা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ। প্রায় ৬ মাস পর চলতি মাসের ২৩ সেপ্টেম্বর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচিতে ফিরছে টাইগাররা।  তবে অনুশীলন শুরুর দিনেই পুরো কোচিং স্টাফ পাচ্ছে না মাশরাফিরা। যদিও ছুটি কাটিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তার সহকারী রিচার্ড হ্যালসল এরই মধ্যে চলে এসেছেন। রবিবার এসে পৌঁছাবেন নতুন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া থিলান সামারাবিরা রবিবারের অনুশীলন ক্যাম্পে থাকবেন। শ্রীলঙ্কার এই সাবেক ব্যাটসম্যানকে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

এদিকে ঈদের ছুটি কাটিয়ে শনিবারের মধ্যেই পুলের সব ক্রিকেটাররা ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন। নাসির ও শুভাশিষ রায় চৌধুরী একই সঙ্গে সকালের ফ্লাইটে ঢাকায় এসেছেন। কক্সবাজার থেকে বিমানে বিকালে ঢাকায় আসবেন সাকিব আল হাসান। সাব্বির রহমান শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। ২০ সদস্যের দলের বেশিরভাগ ক্রিকেটারই অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন।

রবিবার ২০ ক্রিকেটার নিয়ে অনুশীলন শুরু হলেও এদিন কিংবা সোমবার ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিবি।

২০ জনের ঘোষিত স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশিষ রায় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন।

 /আরআই/এফআইআর/

 

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম