বুধবার দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৭

বুধবার আফগানিস্তান যখন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবে, তখন মিরপুর স্টেডিয়ামে কৃত্রিম আলোয় প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত থাকবেন মাশরাফিরা। এদিন দুপুর দুইটায় শেরে বাংলার ২২ গজে দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

ঈদের ছুটি কাটিয়ে গত তিন দিন ধরে কঠোর অনুশীলন করে যাচ্ছেন সাকিব-তামিম-মাশরাফিরা। মিরপুরের ইনডোর ও সেন্টার উইকেটে টানা ব্যাটিং-বোলিং অনুশীলন করছেন তারা। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও নানান পরিকল্পনায় ব্যস্ত কিভাবে শিষ্যদের অনুশীলনটা ভালো করা যায়। এদিকে নতুন দুই কোচ থিলান সামারাবিরা ও কোর্টনি ওয়ালশও ব্যস্ত নিজেদের শিষ্যদের নিয়ে। মাঠের এক কোনায় কয়েকজনকে নিয়ে ফিল্ডিং অনুশীলন করাতে ব্যস্ত ছিলেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। 

মঙ্গলবার পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ তার শিষ্যদের নিয়ে বাড়তি কাজ করেছেন। পেসাররা করেছেন টানা বোলিং অনুশীলন। সেন্টার উইকেটে আলাদা অনুশীলন করালেন তাসকিন-রুবেল-আল আমিনদের নিয়ে। তাদের বোলিংয়ের ওপর ওয়ালশের ছিল তীক্ষ দৃষ্টি। সবমিলিয়ে টাইগারদের অনুশীলনে বেড়িয়ে এসেছে কতটা সিরিয়াস তারা আফগানিস্তানের বিপক্ষে।

মঙ্গলবার ২০ সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও আবু হায়দার রনি। আগামী শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। ওই একাদশের হয়ে রনি ও রাব্বির খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া জাতীয় দলের ৬-৭ জন ক্রিকেটার বিসিবি একাদশের হয়ে ফতুল্লার ২২ গজে নামবেন।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম