আফগানিস্তানের বিপক্ষে বিসিবি একাদশ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৩

আফগানিস্তানের বিপক্ষে ২৫ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।  তার আগে ২৩ সেপ্টেম্বর ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ নামে মঙ্গলবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ২০ জনের পুল থেকে প্রস্তুতি ম্যাচ খেলবেন ৭ ক্রিকেটার। এরা হলেন- ইমরুল কায়েস, এনামুল হক, শুভাশীষ রায়, আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক সৈকত, মেহেদী মিরাজ ও সাব্বির রহমান।

এছাড়া কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী ও আবু হায়দার রনি ৩০ জনের প্রাথমিক ক্যাম্পে ছিলেন। মঙ্গলবার রাব্বি ও রনি দুইজনই জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। বিসিবি একাদশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন এইচপি ক্যাম্পে থাকা আল আমিন হোসেন জুনিয়র।

সুযোগ পাওয়া সবাইকে বৃহস্পতিবার তিনটায় ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শরিফুল ইসলাম সেলিমের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বর বিকালে ঢাকায় পৌঁছাবে সফরকারীরা। ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবারাত্রির, যেগুলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রিজার্ভ-ডে রাখায় ম্যাচের মাঝে দু দিন করে বিরতি থাকছে।

বিসিবি একাদশ : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ আল আমিন জুনিয়র, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ ও আলাউদ্দিন বাবু।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক