রাজদণ্ড পেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৪

রাজদণ্ডটাই এতদিন হাতে ছিল না পাকিস্তানের। পাকিস্তান টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে পৌঁছেছিল আগেই। কিন্তু শীর্ষে পৌঁছালেও আইসিসি প্রচলিত সেই রাজদণ্ডটাই এতদিন হাতে ছিল না পাকিস্তানের। অবশেষে বুধবার রাজদণ্ডের প্রতীক ‘গদা’ হাতে পেয়েছেন পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মিসবাহকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক তুলে দিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।

২০০৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত হয়ে আছে পাকিস্তান। আর সেই পাকিস্তানেই এমন প্রতীক পাওয়ায় উচ্ছ্বাসটা আর চেপে রাখেননি পাকিস্তান অধিনায়ক, ‘রাজদণ্ডের এই প্রতীক হাতে পাওয়ার জন্য এমন জায়গা আর হতে পারে না। যেখানে সর্বশেষ টেস্ট খেলেছিলাম ৭ বছর আগে।’

তিনি আরও যোগ করেন, ‘এটা বলতে গেলে অনেকটা বিদ্রুপেরই। কারণ র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটা পেয়েছি পাকিস্তানের বাইরে খেলে।’

পাকিস্তানের হাতে গদা তুলে দিয়ে আইসিসি প্রধান নির্বাহী রিচার্ডসন বলেছেন, ‘ এটা একটা স্মরণীয় অর্জন। মিসবাহ, পাকিস্তান দল ও পিসিবিকে অভিনন্দন জানাই।’

২০০৩ সালে র‌্যাংকিং পদ্ধতি চালুর পর এই প্রথম টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ আসনটা দখল করার সুযোগ পেলো পাকিস্তান। পাকিস্তানের আগে এই শীর্ষ আসনটা পেয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম