প্রস্তুতি ম্যাচে সাকিবের কাছে মাশরাফির হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫১

 

মাশরাফি ও সাকিবের নেতৃত্বে শেষ প্রস্তুতি ম্যাচের একটি মুহূর্ত আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ শুরু হওয়ার আগে কৃত্রিম আলোতে শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেললো টাইগাররা। মাশরাফির নেতৃত্বে বিসিবি লাল দল ও সাকিবের নেতৃত্বে বিসিবি সবুজ দল বুধবার রাতে ২২ গজের লড়াইয়ে নামে। শেষ প্রস্তুতি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে সাহসী নেতৃত্ব দেওয়া মাশরাফির দলকে ১ উইকেটের ব্যবধানে হারিয়েছে সাকিবের দল।

বৃষ্টির কারণে ৫০ ওভারের নির্ধারিত ম্যাচটি গড়ায় কার্টেল ওভারে। ৫ ওভার কমিয়ে ম্যাচটি নির্ধারিত হয় ৪৫ ওভারে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে মাশরাফির বিসিবি লাল দল নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান জমা করে স্কোরবোর্ডে। ইমরুল কায়েস ও সৌম্য সরকার জুটি দারুণ সূচণা এনে দেন। ওপেনিং জুটিতে এ দুই ব্যাটসম্যান যোগ করেন ৮৫ রান।

সাকিবের ঘূর্ণিতে সৌম্য ফিরে যাওয়ার আগে খেলেছেন ৩০ রানের ইনিংস। ১০২ রানের মাথায় ইমরুলকে ফিরিয়ে আবার আঘাত হানেন সাকিব। ৫২ বলে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন বাঁহাতি এই ওপেনার।

ইমরুলের বিদায়ের পর খেই হারিয়ে বসে মাশরাফির দল। স্কোরবোর্ডে যখন ১১১ রান, মুশফিক-মাহমুদউল্লাহসহ সাজঘরে তখন পাঁচ ব্যাটসম্যান। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মুশফিক। শুভাশিষ রায়ের বলে উইকেটের পেছনে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ তালুবন্দি হন মুশফিক। মাহমুদউল্লাহ ফেরেন ১৪ রানে। মাহমুদউল্লাহকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন শুভাশিষ।

এরপর মাশরাফির দলের হাল ধরেন তরুন মোসাদ্দেক হোসেন সৈকত। এ তরুণের ব্যাট থেকে আসে ৩৬ রান। তবে লাল দলের ইনিংসে আসল কাজটি করে দেন আলাউদ্দিন বাবু। ৪৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে লড়াইয়ের পুঁজি পাইয়ে দেন মাশরাফির দলকে।

সবুজ দলের বোলারদের মধ্যে সাকিব ও শুভাশিষ রায় প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

বিসিবি লাল দলের দেওয়া ২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪০.১ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সাকিবের সবুজ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন এনামুল হক বিজয়। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৪২ রান। লিটন কুমার দাস ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন।

বিসিবি লাল দলের বোলারদের মধ্যে পেসার ‍রুবেল হোসেন ৫১ রানে তিনটি উইকেট এবং মাহমুদউল্লাহ রিয়াদ নিয়েছেন দুটি উইকেট।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আসন্ন ব্যাক টু ব্যাক সিরিজের জন্য টাইগার একাদশ ঘোষণা করা হবে। দল ঘোষণার জন্য প্রস্তুতিমূলক ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নেবেন নির্বাচকরা। প্রস্তুতিমূলক ম্যাচের পারফরম্যান্সে মূল স্কোয়াডে জায়াগ পেতে সবচেয়ে বেশি লড়াই হচ্ছে ইমরুল ও এনামুলের মধ্যে। বুধবার এনামুলের ৬৮ ও ইমরুলের ৪৪ রানের ইনিংস দুটি নির্বাচকদের কিছুটা চাপেই ফেলবে নিশ্চিত।

 

/আরআই/এএ/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম