বাংলাদেশ-আফগান সিরিজের টিকিট সহজ ডটকমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৩

বাংলাদেশ-আফগান সিরিজের টিকিট সহজ ডটকমে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের টিকিট পাওয়া যাবে অনলাইন টিকেট বিক্রয় প্রতিষ্ঠান সহজ ডটকমে। এই প্রথম অনলাইনের মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাচ্ছে গ্রাহকরা। এর আগে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিট কেনা গেলেও এবারই প্রথম পুরোপুরি অনলাইন নির্ভর একটি প্রতিষ্ঠানের কাছে টিকিট বিক্রয় স্বত্ত্ব হস্তান্তর করে বিসিবি।

একটি মোবাইল নম্বর দিয়ে ক্রিকেট ভক্তরা প্রত্যেক ম্যাচে তিনটি করে টিকেট কিনতে পারবেন। এছাড়াও ম্যাচের দিন মিরপুর ইনডোর স্টেডিয়ামের গেট থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার এ উপলক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আফগানিস্তান সিরিজের টিম কিটস, বেভারেজ, পানীয় ও টিকিট পার্টনার ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই সহজডটকমে ক্রিকেট ভক্তরা টিকিট সংগ্রহ করতে পারবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আফগানিস্তান সিরিজের জন্য কিটস পার্টনার মিনা বাজার ও টিকিট পার্টনার সহজ ডটকম চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে বেভারেজ পার্টনার প্রাণ আপ, অফিসিয়াল পানীয় ফ্রেশ ড্রিংকিং ওয়াটার আগামী দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিসিবি সম্মেলন কক্ষে স্পন্সর ডিক্লেরাশেন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্পন্সরদের নাম ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিনা বাজারের সিইও শাহীন খান, সহজ ডটকমের সিইও মালিহা কাদির।

বৃহস্পতিবার বিকাল থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে।  একজন তিনটির বেশি টিকিট নিতে পারবেন না।  সহজ ডটকমের প্রধান নির্বাহী মালিহা কাদির জানান, ‘একজনের নামে কয়েকটি সিমের নিবন্ধন থাকতে পারে। তবে তিনি কেবল একটি সিম দিয়েই টিকিট কিনতে পারবেন। ’

তিনি আরও জানান, ‘ক্রেতারা টিকিট কিনতে পারবেন ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে।  মোবাইল ব্যাংকিং পদ্ধতিতেও টিকিটের মূল্য পরিশোধ করা যাবে। টিকিট কিনতে জাতীয় পরিচয় পত্র বা যেকোনও ফটো আইডি ও মোবাইল নম্বর লাগবে। ঢাকায় লোটোর আউট লেট থেকে টিকেট সংগ্রহ করতে হবে। কেনার সময় ব্যবহার করা পরিচয়পত্র ও মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে।’

ঢাকায় অবস্থিত লোটোর সাতটি আউটলেটকে পিকআপ পয়েন্ট হিসেবে নির্ধারিত করা হয়েছে। অনলাইন ছাড়াও ম্যাচের দিন আউটডোর স্টেডিয়াম থেকে হাতে হাতে টিকিট সংগ্রহ করা যাবে।

টিম কিটস পার্টনার মিনা বাজারের সিইও জানান, ‘বাংলাদেশ জাতীয় দলের কিটস পার্টনার হতে পেরে আমরা গর্বিত। ২৫ সেপ্টেম্বর থেকে মিনা বাজারের প্রতিটি আউটলেটে জাতীয় দলের জার্সি সাধারণ ক্রিকেটপ্রেমীরা কিনতে পারবেন।’

বিসিবির পরিচালক এবং মার্কেটিং ও কর্মাশিয়াল বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ স্পন্সরদের ধন্যবাদ দিয়ে তার বক্তব্যে বলেছেন, ‘আমরা গ্রাহকের কথা চিন্তা করেই অনলাইনে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি এর মাধ্যমে টিকিটের কালোবাজারী রোধ করা সম্ভব হবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম