ব্যাটিংয়েও দারুণ শুরু নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৮

কেন উইলিয়ামসন অপরাজিত ৬৫ রানে ভারতকে সফরকারী দল মনে করলে ভুল হবে না! কানপুর টেস্টের দুই দিন শেষে ভারতের পারফরম্যান্সের চিত্রটা যে সেটাই বলছে। ঘরের মাঠে বিরাট কোহলিদের ওপর ছড়ি ঘোরাচ্ছে যে নিউজিল্যান্ডই। বোলিংয়ের পর ব্যাটিংয়েও উজ্জ্বল কিউইরা। ভারতকে ৩১৮ রানে অলআউট করে তারা দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ১৫২ রানে। হাফসেঞ্চুরি পূরণ করে তৃতীয় দিনের খেলা শুরু করবেন কেন উইলিয়ামসন (৬৫*) ও টম ল্যাথাম (৫৬)।
৯ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত ২৭ রান যোগ করে হয় অলআউট। রবীন্দ্র জাদেজা অপরাজিত ছিলেন ৪২ রানে। এর পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ভারতের ওপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে নিউজিল্যান্ড। মার্টিন গাপটিলকে ২১ রানে ফিরিয়ে উমেশ যাদব আশা জাগালেও উইকেট উৎসবের ওটাই শেষ দৃশ্য হয়ে থাকে ভারতের। বৃষ্টি বাগড়া না দিলে নিউজিল্যান্ডের রান আরও অনেক দূরই এগিয়ে যেতে পারতো উইলিয়ামসন-ল্যাথামের জুটিতে।
গাপটিল আউট হওয়ার পর ক্রিজে আসা অধিনায়ক উইলিয়ামসন ধরেন হাল। যোগ্য সঙ্গ পেয়েছেন তিনি ল্যাথামের কাছ থেকে। ঠান্ডা মাথায় ব্যাটিং করে বাড়িয়ে নিয়েছেন স্কোর। ভারতীয় বোলারদের সুযোগই দেননি কোনও।  ‍দ্বিতীয় উইকেট জুটিতে ১১৭ রান যোগ করে আছেন অবিচ্ছিন্ন। এর মাঝে হাফসেঞ্চুরিও পূরণ করে নিয়েছেন তারা। দিন শেষে ৬৫ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন তার ১১৫ বলের ইনিংসটি সাজিয়েছেন ৭ চারে। আর ১৩৭ বলে হার না মানা ৫৬ রান করার পথে ল্যাথাম বাউন্ডারি মেরেছেন ৫টি।
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম