জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৯



জাদেজার ৫ উইকেট দ্বিতীয় দিনের শেষ বিকালের সঙ্গে তৃতীয় দিনের সকালের কত অমিল! যে নিউজিল্যান্ড রান পাহাড় গড়ার দিয়েছিল ইঙ্গিত, সেই তারা কিনা ২৬২ রানে অলআউট! রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর পরই গুটিয়ে যায় সফরকারীরা। তাতে প্রথম ইনিংসে ৩১৮ রান করেও ৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত এখন কানপুর টেস্টের চালকের আসনে। ১ উইকেট হারিয়ে স্বাগতিকরা স্কোরে জমা করেছে ১৫৯ রান। যাতে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ২১৫ রানে।
আউট হয়েছেন কেবল লোকেশ রাহুল। ভালো শুরু করেও এই ওপেনার ইশ সোদির বলে রস টেলরের হাতে ধরা পড়ার আগে করেন ৩৮ রান। তার আগে অবশ্য মুরালি বিজয়ের সঙ্গে স্কোরে জমা করে গেছেন ৫২ রান। তার ফেরার পর চেতশ্বর পূজারাকে সঙ্গী করে স্কোর বাড়িয়ে নিয়েছেন বিজয়। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি পূরণ করেছেন তারা। বিজয় অপরাজিত আছেন ৬৪ রানে, আর পূজারা চতুর্থ দিনের খেলা শুরু করবেন ৫০ রান নিয়ে।
এর আগে ১ উইকেটে ১৫২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা নিউজিল্যান্ড সকালেই হজম করে বড় ধাক্কা। হাফসেঞ্চুরি নিয়ে দিন শুরু করা টম ল্যাথাম মাত্র ২ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন অশ্বিনের বলে এলবিডাব্লিউ হয়ে। ধাক্কাটা আরও বড় আকার ধারণ করে রস টেলর দ্রুত ফিরলে। রানের খাতা খোলার আগেই এই ব্যাটসম্যান এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন জাদেজার বলে। খানিক পর ফিরে যান উইলিয়ামসনও। কিউই অধিনায়ক ১৩৭ বলে ৭ চারে করেছেন ৭৫ রান।
মাত্র ১১ রান যোগ করতে দলের সেরা তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়া সফরকারীরা উঠে দাঁড়িয়েছিল লুক রঞ্চি-মিচেল স্যান্টনারের জুটিতে। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৪৯ রান। যদিও বড় ইনিংসের আশা জাগিয়েও রঞ্চি (৩৮) জাদেজার শিকারে পরিণত হলে ভাঙে তাদের জুটি। এর পর মাঝারি মানের একটা জুটি দাঁড় করিয়েছিলেন স্যান্টনার-বিজে ওয়াটলিং। কিন্তু অশ্বিনের ঘূর্ণিতে স্যান্টনার (৩২) ফেরার পর শুরু হয় উইকেট পতনের মিছিল। জাদেজার ঘূর্ণিতে ৭ রান যোগ করতে সফরকারীরা হারায় শেষ ৫ উইকেট। ভারতীয় বাঁহাতি এই স্পিনার ৭৩ রানে নিয়েছেন ৫ উইকেট, আর ৯৩ রানে অশ্বিনের শিকার ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
(তৃতীয় দিন শেষে)
ভারত : ৩১৮ ও দ্বিতীয় ইনিংস ১৫৯/১ (বিজয় ৬৪*, পূজারা ৫০*, লোকেশ ৩৮; সোদি ১/২৯)।
নিউজিল্যান্ড : প্রথম ইনিংস ২৬২ (উইলিয়ামসন ৭৫, ল্যাথাম ৫৮, রঞ্চি ৩৮, স্যান্টনার ৩২; জাদেজা ৪/৭৩, অশ্বিন ৪/৯৩)।

/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান