মেধাবী ক্রিকেটার মোসাদ্দেক : হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১১

মেধাবী ক্রিকেটার মোসাদ্দেক : হাথুরুসিংহে গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী অলরাউন্ডার মোসাদ্দেক। আর সেই মোসাদ্দেককেই দারুণ মেধাবী বললেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবশ্য মেধাবী বলার যথেষ্ট কারণও আছে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন ৭৬ রানের ইনিংস। ওই ইনিংসের মাধ্যমে মোসাদ্দেক জানান দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে তিনি প্রস্তুত। মোসাদ্দেকের প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেট। জাতীয় দলে টি-টোয়েন্টিতে অভিষেক হলেও সেখানে ভালো না করার আক্ষেপটা দূর করতে চান ওয়ানডে ফরম্যাটে!
শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মোসাদ্দেকের প্রশংসা করে বলেছেন, ‘মোসাদ্দেক দারুণ মেধাবী ক্রিকেটার। সে প্রথম শ্রেণির ক্রিকেট ও ঢাকা প্রিমিয়ার লিগে খুবই ভালো খেলেছে। এছাড়া ক্যাম্প চলাকালে ৪-৫টি অনুশীলন ম্যাচ খেলেছে। সেখানে তাকে আমি খুব ভালো ভাবে দেখেছি। শুক্রবার (প্রস্তুতি ম্যাচে) সে তার সামর্থ্য দেখিয়েছে। সুতরাং সে (মোসাদ্দেক দলের অন্য ক্রিকেটারদের মধ্যে বাড়তি চাপ তৈরি করবে। যা দলের জন্য অত্যন্ত ইতিবাচক।
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ মৌসুমে আবাহনীর জার্সিতে দুর্দান্ত পারফরম করেছিলেন মোসাদ্দেক। মূলত তারই পুরস্কার হিসেবে ওয়ানডে দলে সুযোগ। ঢাকা লিগে আবাহনীর হয়ে ৭৭.৭৫ গড় ও ১০৪.৮৯ স্ট্রাইক রেটে ৬২২ রান করেছিলেন মোসাদ্দেক; উইকেট নিয়েছিলেন ১৫টি। শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক। মাত্র ১৮টি ম্যাচ খেলে ৭০.৮৯ গড়ে ৬ সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরিতে ১৯৮৫ রান করেছেন মোসাদ্দেক।

 /আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক