পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ০২:০৮





পাকিস্তানের সিরিজ জয়


ব্যাটসম্যানদের পর জ্বলে উঠলেন বোলাররা, দুয়ের যোগফল আরও একটি ম্যাচ জয়। তাতে সিরিজও নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের। দুবাইয়ের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের ২০ ওভারে ৪ উইকেটে ১৬০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস শেষ করে ৯ উইকেটে ১৪৪ রানে। তাতে ১৬ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতে নিয়েছে সরফরাজ আহমেদরা।
হারলেই সিরিজ হাতছাড়া, এমন সমীকরণ সামনে রেখে ম্যাচ শুরু করা ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ‘স্বাগতিক’ পাকিস্তানকে। এই সিদ্ধান্তকে সঠিক হিসেবে প্রতিষ্ঠিতও করেছিলেন স্যামুয়েল বদ্রি ২ রানে শারজিল খানকে ফিরিয়ে। এর পরের সময়টা অবশ্য পাকিস্তানের। আরেক ওপেনার খালিদ লতিফ ও বাবর আমজের সময় উপযোগি ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি ছাড়ায় পাকিস্তান। বাবর ১৯ রানে আউট হলেও লতিফ ৩৬ বলে করেন ৪০ রান। তাদের বিদায়ের পর ঝোড়ো ব্যাটিংয়ে রান তুলেছেন শোয়েব মালিক ও অধিনায়ক সরফরাজ। ২৮ বলে ৩ চার ও ১ ছক্কায় মালিক ৩৭ রানে আউট হলেও সরফরাজ অপরাজিত ছিলেন ৪৬ রানে। ৩২ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৫ বাউন্ডারিতে।
১৬১ রানের লক্ষ্যে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। সোহেল তানভির ৩ রানে ফেরান এভিন লুইসকে। পাকিস্তানি এই পেসারই আউট করেছেন ক্যারিবিয়ানদের সেরা ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে (১)। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা ডোয়াইন ব্রাভোও (১৮) করতে পারেননি কিছু। হার্ডহিটার কিয়েরন পোলার্ড (১৮) আশা জাগিয়েও ফিরেছেন দ্রুত, যার যোগফলে আরেকটি হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম