আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ৯ হাজার রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৮

তামিম আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। রবিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগে তামিম ইকবালের মোট রান সংখ্যা ছিল ৮হাজার ৯৮৫ রান (টেস্ট ৩১১৮, ওয়ানডে ৪৭১৩ ও টি-টোয়েন্টি ১১৫৪)।

১৫ রান দূরে থেকে রবিবার ইনিংসে ওপেন করেন তামিম। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকা তামিম দৌলত জারদানের একটি ফুলটস বলকে ফ্লিক করে চার বানিয়ে এই মাইলফলকে পৌঁছান। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে সব ফরম্যাটের ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনিই।  তার মোট রান সংখ্যা বর্তমানে ৯ হাজার ৬৫। এরপরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রান সংখ্যা ৮ হাজার ৩২৪।

রবিবার আফগানদের বিপক্ষে ৯৮ বলে ৯ চারে ৮০ রানে বিদায় নেন ড্যাশিং এই ওপেনার।  ওয়ানডে ক্রিকেটে ৬ সেঞ্চুরি ও ৩৩ হাফসেঞ্চুরিতে তার রান ৪ হাজার ৭৯৩।  তামিম ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ৫২ ম্যাচে করেছেন ১১৫৪ রান; একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৬টি হাফসেঞ্চুরি। অন্যদিকে সাদা পোষাকে তামিমের রান ৩ হাজার ১১৮; যেখানে রয়েছে ৭ সেঞ্চুরি ও ১৮ হাফসেঞ্চুরি।

/আরআই/এফআইআর/

 

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম