আলো ছড়ালেন শাহরিয়ার নাফিস-ফজলে মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৬

আলো ছড়ালেন শাহরিয়ার নাফিস-ফজলে মাহমুদ ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগ। শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের খেলাটি অনুষ্ঠিত হয়। আর প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন শাহরিয়ার নাফিস ও ফজলে মাহমুদ। নাফিস ৭৬ রানে অপরাজিত থাকলেও ফজলে মাহমুদ খেলেছেন ৮২ রানের ইনিংস।

গত আসরে সর্বোচ্চ রান করা শাহরিয়ার নাফিস এবারের লিগের শুরুটাও দারুণ করেছেন। ৭৬ রানের নজর কাড়া ইনিংস খেলেছেন বরিশালের এ ক্রিকেটার। ১১১ বলে ১১ চারে ইনিংসটি সাজিয়েছেন নাফিস। তবে সর্বোচ্চ ৮২ রান করেছেন ফজলে মাহমুদ। ২৮ বছর বয়সী এ ক্রিকেটার ১১৮ বলে তার ইনিংসটি সাজান। ১২টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি।

৮২ রানে মেহেদী হাসানের বলে নিজের উইকেট হারান ফজলে মাহমুদ। উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহিন হোসেন রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। দিনের শেষ পর্যন্ত শাহরিয়ার নাফিসের সঙ্গে অপরাজিত থাকেন আল-আমিন।

খুলনার বোলারদের মধ্যে বল হাতে ১টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও মেহেদী হাসান।

অন্যান্য মাঠের মতো এ মাঠও বৃষ্টির বাধা পেয়েছে। বৃষ্টির কারণে মাত্র ৪৩ ওভার খেলা অনুষ্ঠিত হয়। ৪৩ ওভারে বরিশাল ৩ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। সকালের সেশনে পূর্ণ সময় খেলা হলেও দুপুর ১টা ২০ মিনিটের পর একটি বলও মাঠে গড়ায়নি। ৩ ঘণ্টা পর বিকাল ৪টা ২০ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

/আরআই/

 

 

 

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম