দল গোছানো শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০০

দল গোছানো শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলকে সামনে রেখে দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেট বোলার হান্ট’ দিয়েই শুরু হচ্ছে এবারের কার্যক্রম।  বৃহত্তর কুমিল্লা অঞ্চল থেকে দশজন পেস বোলার বাছাই করে মূল দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ করে দিচ্ছে বিপিএল-এর এই নতুন চ্যাম্পিয়ন।

ইতোমধ্যে চাঁন্দিনা রেদোয়ান আহম্মেদ স্টেডিয়ামে প্রাথমিক বাছাইয়ের প্রথম পর্বে  ১৫ জন এবং কুমিল্লা জেলা স্টেডিয়ামে দ্বিতীয় পর্বে ৪০ জন প্রতিভাবান পেস বোলার চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর লালমাই ট্যালেন্টহ্যান্ট একাডেমির মাঠে আরও ২০ জন বাছাই করে মোট ৬০ জনকে গ্র্যান্ড ফাইনালের জন্য মনোনীত করা হবে। ২ নভেম্বর চূড়ান্ত পর্বে ৬০ পেস বোলারের মধ্যে থেকে ১০ জন চূড়ান্ত করে ভিক্টোরিয়ান্স টিমের সঙ্গে নেটে অনুশীলন করার সুযোগ পাবে। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নফিসা কামাল কর্তৃক প্রতিষ্ঠিত ‘লালমাই ট্যালেন্টহ্যান্ট একাডেমিতেও খেলার সুযোগ থাকছে।

‘নেট বোলার হান্ট’ প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আতিকুর রহমান, ফয়সাল হোসেন ডিকেন্স, হাবিব মোবাল্লেক জেনস এবং আলামিন ভূঁইয়া।

‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেট বোলার হান্ট’ কার্যক্রম নিয়ে লালমাই ট্যালেন্টহ্যান্ট ক্রিকেট একাডেমির কোচ আতিকুর রহমান বলেছেন, ‘আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।  বৃহত্তর কুমিল্লা অঞ্চলে অনেক প্রতিভাবান পেস বোলার রয়েছে। ইতোমধ্যে আমরা বেশ কিছু ভালো খেলোয়াড় পেয়েছি। আশা করছি ২ নভেম্বর আমরা ১০ জন পেস বোলার খুঁজে পাবো যারা একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের