ফিল্ডিং নিয়ে কোনও অজুহাত দাঁড় করালেন না মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪২

ফিল্ডিং নিয়ে কোনও অজুহাত দাঁড় করালেন না মাশরাফি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মিস ফিল্ডিং ও ক্যাচ মিসের মহড়া হয়েছে। ফিল্ডিং নিয়ে সাকিব-রিয়াদের মতো মাশরাফি অবশ্য কোনও অজুহাত দাঁড় করালেন না। বরং উল্টো সুরে কথা বললেন। প্রথম ম্যাচের বাজে ফিল্ডিং নিয়ে সাকিব ও তামিম বলেছিলেন, ‘অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারনেই ফিল্ডিং খারাপ হয়েছে।’

এ ব্যাপারে মাশরাফি কোনও অজুহাত দাঁড় করালেন না, বরং তিনি বলেছেন, ‘ফিল্ডিং নিয়ে অজুহাত দেওয়া কঠিন। এর জন্য খেলার মধ্যে থাকতে হবে, এমন কোনও বিষয় না। ব্যাটিং-বোলিং, জুটি বলেন কিংবা একসঙ্গে হওয়া বলেন-এগুলো মেটার করে। কিন্তু ফিল্ডিং এমন একটা ইস্যু, যা চাইলেই আপনি উন্নতি করতে পারেন। এটা কোনও অজুহাত হতে পারে না।’
প্রথম ম্যাচে ফিল্ডিং ভালো না হলেও পরের ম্যাচ থেকে ভালো ফিল্ডিং হওয়ার ব্যাপারে আশাবাদী মাশরাফি, ‘প্রথম ম্যাচে ভালো ফিল্ডিং হয়নি। আশা করি সামনের ম্যাচে এটা ঠিক হয়ে যাবে। আমাদের অঙ্গভঙ্গি ঠিক ছিল না। যেটার কারণে একটু কষ্ট হচ্ছিল। এটা হয়; আমরা অনেক কিছু চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। এর কারণে ফিল্ডিং খারাপ হতে পারে। প্রথম ম্যাচে হয়নি, দ্বিতীয় ম্যাচে সব ঠিক হয়ে যাবে।’
প্রসঙ্গত, রবিবার প্রথম ম্যাচে তাসকিনের প্রথম ওভারে ইমরুলের ভুলে উইকেট বঞ্চিত হন তিনি। ভুলের শেষটা এখানেই নয়, গ্ররুত্বপূর্ণ সময়ে তাইজুল ইসলাম ব্রেক থ্রু দিতে পারতেন। কিন্তু রিয়াদ সহজ ক্যাচ ফেলে দেন। ওই সময় আফগানদের তৃতীয় উইকেটের জুটিটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছিল। দুই ওভার পর অবশ্য সাকিব এই জুটি ভাঙেন, নয়তো প্রথম ম্যাচে হার দেখতে হতো টাইগারদের।
শুরুতে আরেক ওপেনার নুরির ক্যাচও ধরতে পারেননি রুবেল হোসেন। মাশরাফির বল মিডঅনে তুলে মেরেছিলেন আফগান ওপেনার, অনেকটা দৌড়ে গিয়েও বল তালুবন্দি করতে ব্যর্থ হন রুবেল।
/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম